1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

নতুন পরিচয়ে প্রীতম

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

 বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ তার ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। ‘বালিকা’ শিরোনামের একটি গান তার ক্যারিয়ারে অনন্য মাত্র যোগ করেছিল। প্রীতমের বেশ কয়েকটি অ্যালবাম সংগীতপ্রেমীদের নজর কেড়েছিল। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। এবার শিল্পী প্রীতম আহমেদ নতুন পরিচয়ে হাজির হয়েছেন। তিনি সম্প্রতি লন্ডনের একটি কলেজে প্রভাষক হিসেবে কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে প্রীতম আহমেদ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, এই মাসেই আমি লন্ডনের একটি কলেজে ক্রিয়েটিভ মিডিয়া ডিপার্টমেন্টে প্রভাষক (কোর্স লিডার) হিসেবে নিযুক্ত হয়েছি। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। শুধু প্রভাষক হিসেবে কাজ করা নয়, প্রীতম আহমেদ আরও একটি সুখর দিলেন। তিনি কিছুদিন আগে সংগীতের উপরে উচ্চতর গবেষণা শুরু করেছেন। এ বিষয়ে প্রীতম পৃথক একটি ফেসবুক পোস্টে জানান, অবশেষে সংগীত বিষয়ে পিএইডি’র প্রাথমিক ধাপ শুরু। 

যদিও মাঝবয়সে এসে ডক্টরেট করতে চাওয়া আমার দৃষ্টিতে খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। এটা শেষ করা উচিত ৩০-এর মধ্যে। তবেই পৃথিবীকে নতুন কিছু দেওয়ার সময় পাওয়া যায়। ধন্যবাদ ‘সিটি ইউনিভার্সিটি অব লন্ড’ আমার আবেদনটি শর্তহীন গ্রহণ করার জন্য। প্রীতম আহমেদ সংগীত পরিবেশনের পাশাপাশি গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা হিসেবে প্রশংসিত হয়েছেন। তিনি নিউইয়র্ক গীটার একাডেমি থেকে স্প্যানিশ ফ্লেমিঙ্গো গিটারে পড়ালেখা করছেন। প্রীতমের ‘বালিকা’, ‘ভালোবাসার মিছিলে এসো’, ‘ভোট ফর ঠোঁট’, ‘তুই কি আমার বন্ধু হবি’, ‘ভাইয়া’, ‘সংসার’, ‘দহন’, ‘শজারু’, ‘রেড রোজ’, ‘মানুষ’, ‘নাস্তিক’, ‘বিশ্বজিৎ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।প্রীতম আহমেদ লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। অমর একুশে বই মেলায় তার ‘জন্মদাগ’ শিরোনামে একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :