1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

থানায় আত্মসমর্পণ করলেন জিএস মিজান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক সাভারের মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীতে আত্মসমর্পণ করেছেন। তিনি সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার আত্মসমর্পণ করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি ১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক ফুলকিকে নিশ্চিত করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আত্মগোপন চলে যান যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে জিএস মিজান। পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার বেলা ৩টারদিকে মিজানুর রহমান ওরফে জিএস মিজান নিজের রাজনৈতিক পরিচয় জানিয়ে মহিপুর থানার ওসিকে ফোন করে দেখা করতে চান। তখন কারণ জানতে চাইলে আত্মসমর্পণের কথা জানান। কেন আত্মসমর্পণ করতে চান ওসির এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানান, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানার তাঁর নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপন করে কুয়াকাটা এলাকায় অবস্থান করছেন। তাই এভাবে পালিয়ে না থেকে আত্মসমর্পণই উত্তম মনে করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান থানায় আসেন। তিনি নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক বলে পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। (ওসি) বলেন, ‘পরে আমরা সাভার মডেল থানার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে হত্যা মামলাও রয়েছে। এরপর আমরা তাকে আটক দেখিয়ে নিজেদের হেফাজতে নেই। সংশ্লিষ্ট সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে নিজেদের জিম্মায় নিতে বলেছি।’ এ বিষয়ে সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিঞা বলেন, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, আমাদের থানার একজন আসামি পটুয়াখালী জেলার মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। ইতোমধ্যে আসামি আনতে সাভার মডলে থানা থেকে একটি টিম পটুয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :