
সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ৩০ জানুয়ারি শুক্রবার সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচার কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর এবং ঢাকা জেলা উত্তর আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট তানজিনা আফরিন। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে। তাঁরা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply