
সংবাদ রিপোর্ট : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থীও ঠিক করে রাখছে দলটি। মাঠপর্যায়ে রোকনদের (শপথধারী সদস্য) মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা নির্বাচিত করা হয়েছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ওই তালিকা হাতে পেয়েছে। নির্বাচন আগে, নাকি সংস্কার আগে- এই প্রশ্নে বিএনপি ও জামায়াতের কিছুটা মতপার্থক্যের মধ্যেই দলটির প্রার্থী তালিকা বাছাই করার এই খবর জানা গেছে। গোপন সেই তালিকা থেকে জানা গেছে, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ড. হেলাল উদ্দিন, ঢাকা-২০ (ধামরাই) আসনে আহমেদ আলী জামায়াতের প্রার্থী হবেন। এদিকে ঢাকা-১৯ আসনের প্রার্থী হেলাল উদ্দিন এই এলাকার মানুষের কাছে একেবারেই এন নতুন নাম। এমনকি জামায়াতের সাভার পৌর এলাকার একাধিক রোকনের কাছেও তার নামটি অজানা। বিএনপির সঙ্গে জোট হলে দলটি এই আসন ছাড় দিতে পারে বলে চাউর আছে। উল্লেখ্য, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির।
Leave a Reply