1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাভারস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উদ্যোগে ৩১ মে শনিবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডে জাতীয় মাশরুম সেন্টার সংলগ্ন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, সাভারের মাটি বিএনপির ঘাটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি, দেশ নেত্রী খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাটি। তাই জীবন থাকতে কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবোনা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা এ্যাড : মোহাম্মদ কামাল হোসেন। এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মো. উজ্জ্বল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুছ খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :