1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :

জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভারে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সাভার থানার স্ট্যান্ড বাগানবাড়ি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের সহধর্মিণী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাসরিন জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক। এই সংগঠন শুধু আইনজীবীদের সমস্যা সমাধানেই নয়, দেশের কল্যাণেও কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে গত ১৭ বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি, অসংখ্য মামলা খেয়েছি। সামনের নির্বাচন সহজ হবে না, তাই আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাব। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরবর্তীতে কেক কেটে এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :