1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
সংবাদ রিপোর্ট: সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে সেতু (১৯) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত সেতু সাভারে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটককৃত যুবকের নাম আকাশ (২০)। সে সাভার পৌর এলাকার একই মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, শনিবার রাতে জন্মদিন উপলক্ষে সাভারের ছায়াবীথি এলাকায় একটি বহুতলা ভবনের ছাদে সেতুকে নিয়ে যায় আকাশ। সেখানে সেতু আকাশকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে সেতুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তিন বন্ধুর সহায়তায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য সেতুকে নিয়ে যায় আকাশ। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করে এবং শেরেবাংলা নগর থানায় খবর দেন। ওই সময় সেখান থেকে চার যুবককে আটক করে শেরেবাংলা নগর থানা। এরপর তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে সাভার মডেল থানা এ ঘটনার সঙ্গে জড়িত দেখিয়ে একজনকে আটকের তথ্য জানিয়েছে। বাকি তিনজনের এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :