1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে নানা আয়োজনে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন সবাই। ভালোবাসার রঙে রঙিন এই দিনে বিশেষ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপশনের সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, মা-ছেলে দুজনই ভালোবাসার লাল রঙে সেজেছেন। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। এরই মধ্যে বুবলীর পোস্টের নিচে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্ট পড়েছে ১৩শ’র বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় অর্ধশতবার। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :