1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
সংবাদ ডেস্ক: কার্তিকের শুরুতেই দিনাজপুরে শীতের আমেজে কুয়াশা পড়তে শুরু করেছে। ১৯ অক্টোবর শনিবার ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়ে দিনাজপুর। এ মৌসুমে আজই সবচেয়ে বেশি কুয়াশা বলে জানিয়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করেছে সকল ধরনের যানবাহন। তবে কুয়াশা পড়লেও শীত এখনো নামেনি। গরম না থাকলেও শীত অনুভূত হচ্ছে না। তবে শীত অনুভূত হোক আর না হোক কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছে মানুষ। সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আজমল হোসেন বলেন, আজ কার্তিকের ৩ তারিখ। কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। কিন্তু আজ খুব বেশি কুয়াশা পড়েছে। তবে শীত নেই। কুয়াশা দেখে মনে হচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়।মুসল্লি নবি ইসলাম বাবু বলেন, ফজরের মানাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় দেখি অনেক কুয়াশা পড়ছে। কিন্তু মসজিদের ভেতরে গিয়ে ফ্যান চালিয়ে নামাজ আদায় করতে হয়েছে। গাড়িচালক দুলাল হোসেন বলেন, গাড়ি নিয়ে ফুলবাড়ী যাবো বলে বের হয়েছি। ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচুর কুয়াশা পড়ছে। সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সদর উপজেলার ভবানী শাহার ডিহি এলাকায় দেখা যায়, ধানক্ষেতে মাকড়সা জাল বুনেছে। সেই জালে শিশির জমেছে। ধান গাছের পাতা থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু। সদর উপজেলার উলিপুর থেকে বাহাদুর বাজারে সবজি নিয়ে আসা জুয়েল ইসলাম বলেন, গ্রামের রাস্তায় অনেক কুয়াশা। খুব সকালে দূরে কিছু দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে আসতে হয়েছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জুর রহমান বলেন, আজ ভোরে কুয়াশা পড়েছে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা গেছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। এভাবেই আস্তে আস্তে শীত চলে আসবে। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :