1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের সাব রেজিস্ট্রার রুবেল আসছেন সাভারে

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: নানা অপকর্মেয় জড়িয়ে সমালোচনার মুখে প্রত্যাহার হওয়া সাভারের সাব- রেজিস্ট্রার জাকির হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন এসএম রুবেল পারভেজ। ৩ মে রবিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সাভারের দায়িত্ব দেওয়া হয়েছে। রুবেল পারভেজ কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর সাব-রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। ৫ মে মঙ্গলবার তার সাভারে যোগদানের কথা রয়েছে। প্রসঙ্গত, দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত জাকির হোসেনকে সাভার থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি ছাড়াও মাদক সেবন, অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহে রাখাসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :