
সংবাদ রিপোর্ট: আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে সাভারে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। ১০ মে শনিবার বিকেলে ঢাকা- আরিচা মহসড়কের সাভার পাকিজা মোড়ে শহীদ ইয়ামিন চত্বরে অবস্থা নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। এর আগে বৃহস্পতিবার রাতে একই দাবিতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসুচী অংশ হিসেবে বিকাল ৩টা থেকে সাভারের ইয়ামিন চত্বরে জড়ো হতে থাকে এনসিপির নেতাকর্মীরা। এরপর অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আন্দোলনরতরা।
Leave a Reply