1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আশুলিয়া থানায় পুলিশের কার্যক্রম শুরু

  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: পাঁচ দিন পর কার্যক্রম শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সহিংসতায় থানায় হামলার ঘটনায় এটি বন্ধ হয়ে যায়। ১০ আগস্ট শনিবার বিকেলের দিকে থানায় কাজে যোগ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা। আন্দোলনকালে সহিংসতায় থানায় হামলার ঘটনায় এটি বন্ধ হয়ে যায়। গত রবিবার আশুলিয়া থানায় হামলা চালিয়ে ভাংচুরের পর থানায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। জানা গেছে , মূল ফটক দিয়ে ঢুকেই থানার ভবনের সামনে স্তুপ করে রাখা হয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্র। সেখানে পুলিশের পোশাক, ট্রাঙ্ক, গাড়ি, এসিসহ থানার ব্যবহৃত বিভিন্ন পোড়া জিনিস দেখা যায়। বিকেলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তার সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তাদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে ভবনের বাইরে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে বক্তব্য দেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ। তিনি বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারো থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :