1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর শনিবার রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ৬ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পােই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছি। মনে হয় এটি মোক্তার হোসেনের মরদেহ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :