
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২১৪টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবক সংগঠন হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে নানা সহযোগিতা প্রদান করছে।গত কয়েকদিন ধরে বিএনপি’র নেতৃবৃন্দও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। ১ অক্টোবর বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার পূজা মণ্ডপগুলোতে গিয়ে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। মোহাম্মদ আইয়ুব খান আরও বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন—ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
Leave a Reply