1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় পুকুরে ভাসছিল দুই শিশুর মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ মে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে আশুলিয়া থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এর আগে১৩ মে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিখোঁজ হয় শিশু দুটি। নিহতরা হলো- পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক মিয়া (৮)। নিহত শিশুরা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়তো। স্থানীয়রা জানান, সকালে ওই পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন পথচারীরা। পরে পাশেই আরও এক শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুদের স্বজনরা জানান, লিমন ও মানিক দুজনই মাদরাসায় লেখাপড়া করতো। তারা মঙ্গলবার সন্ধ্যার আগে বাসা থেকে বের হয়। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাইফুল্লাহ্ আকন্দ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :