1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ১১ বছর বয়সী রওনক মৃধা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। সে আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, গত ২৮ আগস্ট আইসিইউতে রওনক মৃধা নামের ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ভর্তি করা হয়। সে ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। পরে শুক্রবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। সাভারে গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :