1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :

আমার জন্য একদিন কষ্ট করবেন, আর আমি করবো পাঁচ বছর : সালাউদ্দিন বাবু

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট : ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, আপনারা আমার জন্য একদিন কষ্ট করবেন, আর আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো। এসময় তিনি ঢাকা ১৯ আসনের নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু।এসময় তিনি নির্বাচিত হয়ে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা কথা জানান। একই সঙ্গে সাভারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি। এসময় পথসভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পৃথক পথসভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :