1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

স্ত্রীর ঘাতক ছাত্রদল নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ছাত্রদল নেতার হাতে খুন হওয়া তার স্ত্রী রিয়া হত্যার বিচার এবং মূল হত্যাকারী রনির ফাঁসির দাবিতে লাশবাহী গাড়ি নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ৯ জুন মঙ্গলবার বিকেলে সাভারের ছায়াবীথি এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, রিয়াকে অত্যন্ত নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রনি পলাতক রয়েছে। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা হত্যাকারী রনির দ্রুত গ্রেপ্তার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। ‘ তিনি বলেন, প্রশাসন যদি দ্রুত খুনিকে গ্রেপ্তার না করে তবে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :