1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভার পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : দেশের অন্যসব জেলা-উপজেলার মতো সাভার-আশুলিয়ায় সংগঠন গুছাচ্ছে জামায়াত ইসলামী। সক্রিয় আছে ইসলামী ছাত্রশিবিরও। তাদের সাংগঠনিক কার্যক্রম চলছে পুরোদমে। আগামি জাতীয় সংসদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন এককভাবে করার লক্ষ্যে এগুচ্ছে তারা। এরই মধ্যে পৌরসভা নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলর পদে গোপন ব্যালটে ভোট সম্পন্ন করেছে তারা। রোকনদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আগামির প্রার্থী। মনোনীতরা জনসংযোগ শুরু না করলেও ভেতরে ভেতরে কাজ শুরু করেছেন।
একাধিক রোকনের সঙ্গে আলাপকালে জানা গেছে, গত অক্টোবর মাসে রোকনদের গোপন ব্যালটে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মনোনীত করেছেন। এতে ২২৪ জন রোকন ভোট দিয়েছেন। ভোটের কয়েকদিন পর তা গননা করে সংগঠনের দায়িত্বশীলদের ফলাফল জানিয়ে দেয়া হয়েছে। এতে মেয়র পদে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাবেক প্যানেল মেয়র হাসান মাহাবুব মাষ্টার মনোনীত হয়েছেন। তিনি জামায়াত ইসলামী ঢাকা জেলা উত্তর শাখার রাজনৈতিক বিষয়ক সম্পাদক। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াতের আমির আব্দুল আজিজ, ৪ নম্বর ওয়ার্ডে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মুসলিম উদ্দিন ফকির, ৫ নং ওয়ার্ডে আবুল বাশার মাষ্টার, ৯ নম্বর ওয়ার্ডে আমিন উদ্দিন খান সুমন কাউন্সিলর পদে রোকনদের ভোটে প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে আরো দুটি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে জামায়াত। সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আছে জামায়াতের ভাবনায়। এদিকে গত ৮ নভেম্বর ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য পদে প্রার্থী মনোনীত করেছেন রোকনরা। গোপন ব্যালটে এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও এখনো ফলাফল জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :