1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভার কলেজে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯ জানুয়ারি শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনার যে পথ দেখিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নাদিয়া নজরুল। সূচনা বক্তব্যে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কমিটির মেয়াদকালে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ওবায়দুল রহমান অভি, সাবেক ভিপি বদিউর রহমান বদির, বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ ইলিয়াস হোসেন, সাভার সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ বদরুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভা শেষে অ্যালামনাই সদস্যদের পরিবার-পরিজনের অংশগ্রহণে আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়। শিশু ও বড়দের জন্য বিভিন্ন খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :