1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভার উপজেলায় ২২২টি মণ্ডপে পূজা উৎসব

  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

সংবাদ রিপোর্ট: ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব। এবার সাভার উপজেলায় ২২২টি মণ্ডপে পূজা উৎসব উদযাপন হবে। কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে অধিষ্ঠিত হচ্ছেন দেবী দুর্গা। এবছর ভক্তদের কাছে দেবী আসছেন ঘোড়ায় চড়ে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। ২০ অক্টোবর শুক্রবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্য, চণ্ডিপাঠে মুখর হয়ে ওঠে মণ্ডপ এলাকা।

সাভার পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভু সরকার বলেন, বছর সাভার উপজেলায় ২২২টি মণ্ডপে হচ্ছে দুর্গা পূজা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পূজার কার্যক্রম। সকালে মন্দিরের বেলতলায় জবা, শিউলিসহ বিভিন্ন ফুল দিয়ে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানান পুরোহিতরা। এ সময় অঞ্জলি দিতে উপস্থিত হন দেবী ভক্তরা। অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :