1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে ৩ ডাকাত সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে বাড়িতে প্রবেশ করে গৃহকর্তীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনার প্রায় এক বছর পর ৩ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ২০ মার্চ সোমবার ভোরে সাভার এবং আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার হীরানদী কুল্লা মধ্যপাড়া এলাকার মো. খোরশেদ আলীর ছেলে সুমন আলী (২৩), সাভারের বিরুলিয়া এলাকার মো. সালেকের ছেলে সোবহান (২০) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে শান্ত (১৭)। এ বিষয়ে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গত বছরের ৩০ মার্চ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার মো. বিল্লাল হোসেন নামে এক ব্যাক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল তার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সেই ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে সেই মামলার তদন্তভার ডিবির কাছে এলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খানের তত্ত্বাবধানে ও আমার নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মো. রাজীব হোসেন ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার এবং আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আরও কারা জড়িত আছে সে ব্যপারেও তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :