
সংবাদ রিপোর্ট: সাভারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” স্কিমের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলের শহিদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply