1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সাভারে ১ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ অক্টোবর রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মো. জালাল উদ্দিন। গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম মো. আরিফ খাঁ (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারি আরিফ খাঁ দীর্ঘ দিন ধরেই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :