1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ১৫৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। ২১ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান জামালপুর জেলার মেলান্দহ থানার কাঁজাইকাটা এলাকার খায়রুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সাভারের রাজাশন এলাকার পালোয়ান পাড়া রাজু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভারের রাজাশন এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। অভিযান চালিয়ে বিপ্লব হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।” গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :