1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সাভারে হানি ট্র্যাপের ফাঁদে অপহরণ: নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ, তিনটি মোবাইল ফোন এবং অপহরণের পর আদায় করা নগদ ৪০ হাজার টাকা। ২৯ ডিসেম্বর সোমবার ভোরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মোছাঃ জোসনারা বেগম (৩৯), টুটুল (৩৫), সুমন (৩৫) ও রফিক মিয়া (৪৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, হানি ট্র্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে চক্রটির সদস্যরা। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডিবি ঢাকা জেলা উত্তর। ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স ভোর রাতে গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন। গ্রেপ্তারের পর উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :