1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার উপলক্ষে্য ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের একটি স্থানীয় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার পবিত্র রমজান উপলক্ষে্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার বাগানবাড়ি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাভার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইলিয়াস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যেকাল দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সব দল মিলে দেশের মানুষ কিভাবে ভাল থাকবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। মঞ্চে নেতাদের দীর্ঘ বক্তব্য এখন কেউ শোনে না। তাই সংক্ষিপ্ত আকারে গুছিয়ে কথাগুলো জনগণের কাছে পেশ করাই ভালো।এসময় ইফতার মাহফিলের প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :