1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সাঁতার শিখতে গিয়ে কলেজশিক্ষার্থী নিখোঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে আব্দুল্লাহ নেওয়াজ তুষার নামে এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজশিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর ১টার দিকে মডেল থানার পুকুরে একাই নেমে পানিতে তলিয়ে যান তিনি। এ সময় থানার ঘাটে দুইজন আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, শিক্ষার্থীকে উদ্ধারের জন্য ডুবুরি ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :