1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। ২২ অক্টোবর বুধবার রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। আহতরা হলেন জাবেদ, হিরু, সলিমুল্লাহ, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। আহত জাবেদ বলেন, রাত ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০-৪০ জন লোক হামলা করে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরও ৮ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :