1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে দিয়েছেন দুলাভাই

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বোন জামাইয়ের নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী ওয়াহিদ নামে এক শিশু। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। আহত ওয়াহিদ নাজিম উদ্দিন- সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুর রাহাতের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করেন। অপরদিকে অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে। প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, আমার বাড়ি ধামরাইয়ের নিলাবর্ষা পার্কের পাশেই। সকালে বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় ওই ছেলেকে পার্কের পাশে পড়ে থাকতে দেখি। এরপরে সামনে গিয়ে দেখি, দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন যুবককের সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি বলে জানান তিনি। আহতের পিতা নাজিম উদ্দিন বলেন, আমার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। পরে খবর পেয়ে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি, দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে কি কারণে নির্যাতন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি রিকশা চালাই। মেয়ে ও ছেলেসহ তার মাকে আমি বিয়ে করেছি। কিন্তু কি কারণে মেয়ের জামাই রাজ্জাক তাকে মেরেছে, আমার জানা নেই বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান বলেন, সকালে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে ওই শিশুর চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটি দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :