1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে শিক্ষার্থী ধর্ষণ: প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এবার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার সহযোগী মিঠু বিশ্বাস (৪৪)-কে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বিপ্লব রোজারিও (৪০)-কে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন ২০ অক্টোবর সোমবার ভোর ৫টার দিকে প্রধান অভিযুক্ত সোহেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) দায়ের করেন সাভার মডেল থানায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, ঘটনার পর থেকে তিনজন আসামিই পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সোহেল রোজারিওকে কালিগঞ্জ থেকে এবং মিঠু বিশ্বাসকে তেজগাঁও থেকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :