1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

সাভারে শিক্ষার্থীকে মোটরসাইকেল চালাতে না দেওয়ায় আত্মহত্যা

  • আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে মোটরসাইকেল চালানোয় নিষেধ করায় পরিবারের সাথে অভিমান করে শাহিন (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার গেন্ডা কবরস্থানের পাশে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মৃত শাহিন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চাপরাইল গ্রামের কাশেম মিয়ার ছেলে। তিনি বেসরকারি সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিনের বাবা কুয়েত প্রবাসী। বেশ কিছু আগে পরিবারের কাছে একটি মোটরসাইকেল আবদার করলে তাকে একটি মোটরসাইকেল দেয় পরিবার। নানা ধরনের দুর্ঘটনার খবর শুনে শাহিনকে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে বলে পরিবার। এতে অভিমান করে শুক্রবার নিজের ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিচালক (এসআই) হারুন বলেন, মৃতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :