1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে যুবদল নেতা নয়ন হত্যায় মামলা: আসামি ডা. এনামসহ ৮, তদন্তে পিবিআই

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে ৮ বছর আগে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে ক্রসফায়ারের নামে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার সাভার বাসস্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও নিহতের আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নয়ন হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ ৮জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, সাভার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন, নিহত যুবদল নেতার সহোদর সাবেক দুই ছাত্রদল নেতা মাসুদ আলম লিটন ও আহসান উল্লাহ খোকন, সাবেক ছাত্রদল নেতা নাঈমুল ইসলাম নঈম, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আলম নয়ন এলাকায় ছিলেন জনপ্রিয়। এরশাদ বিরোধী আন্দোলনকালে ছাত্রনেতা হিসেবে তার রাজনীতিতে আত্মপ্রকাশ হয়েছিল। পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন কর্মসূচীতে সরব ছিলেন তিনি। যার ফলে সরকার পুলিশ বাহিনী দিয়ে তাকে ক্রসফায়ারের নামে নির্মমভাবে হত্যা করে। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। ফলে তিনি রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। সাভার মডেল থানা পুলিশের এসআই তন্ময় বিশ^াসের নেতৃত্বে একদল পুলিশ তাকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর সেখান থেকে তাকে আটক করে ক্রসফায়ারে মেরে ফেলার ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় ১০ লাখ টাকা নেয়। তারপরও তাকে হত্যা করে। মানববন্ধনে বক্তারা শাহ আলম নয়ন হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশ সদস্য ও জড়িত অন্যান্যদের বিচার বিচার দাবি করেন। বলা হয়, এ বিষয়ে আদালতে নিহতের মা রোকেয়া বেগম (৭২) বাদি হয়ে সম্প্রতি আদালতে মামলার আবেদন করেছেন। যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্তের পরে আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজু হবে।
নয়নের পরিবারের পক্ষ হতে জানানো হয়, শাহ আলম নয়ন হত্যাকান্ডে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জড়িত। মামলায় তাকে আসামী করা হয়েছে। কারণ তিনি তখন মিডিয়ায় বক্তব্য দিয়ে ‘ইতোমধ্যে ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি’ বলে স্বীকারোক্তি দিয়েছিলেন। এতে প্রমাণিত হয় তিনি শাহ আলম নয়নকে পুলিশের মাধ্যমে হত্যা করিয়েছেন। মামলার আর্জিতে ডা. এনাম ছাড়াও তৎকালীন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, ওসি এস এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, এসআই তন্ময় বিশ^াস, এ এস আই আহসান কবির ও কনস্টেবল মামুনকে আসামী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :