1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সাভারে মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: “গ্রিন সাভার, ক্লিন সাভার চাই, চাই নিরাপদ বাসযোগ্য সাভার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পরিবেশ সংরক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু  মুকিত মজুমদার বাবুকে  নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ মে শুক্রবার বিকেলে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাভার নাগরিক কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন, সাবেক সচিব আব্দুল বাকী, পুলিশের অতিরিক্ত আইজিপি (অব.) আব্দুল মান্নান পিপিএম এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুক্তি মজুমদার বাবুর অবদান দেশের জন্য অনুকরণীয়। তার এ অর্জন পরিবেশ সচেতন মানুষদের আরও উৎসাহিত করবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে সাভারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :