1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সাভারে মহাসড়কের পাশে দাঁড় করানো বাসে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ১৬ নভেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও বাস-সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে জানান, রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। আগুনে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা। কীভাবে বাসটিতে আগুন লাগে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আগুন জ্বলছিল। স্থানীয়রা জানিয়েছেন, কেউ সম্ভবত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়, কারণ বাসটি সেখানে পার্ক করে রাখা ছিল। স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাতে বাসটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্ক করা ছিল। কোনো এক ফাঁকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়। সাভার মডেল থানা পুলিশ ঘটনা তদন্ত করছে। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :