1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সাভারে ভেজাল তেল কারখানা সিলগালা, বিপুল মালামাল জব্দ

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ভেজাল সয়াবিন তেল ও নকল ডিটারজেন্ট পাউডার তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে তা সিলগালা করেছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয় এবং কারখানার ব্যবস্থাপক এক নারীকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭ মার্চ শনিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমানের দেওগা মহল্লায় অবস্থিত ‘গ্যালাক্সি এগ্রো লিমিটেড’ নামের কারখানায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসমা আক্তার কারখানাটির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন। এ সময় সেখান থেকে আরও দুই নারীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।সরেজমিনে দেখা যায়, কারখানাটিতে খোলা সয়াবিন তেল, পাম ওয়েল ও ফার্নেস ওয়েল কিনে এনে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে বোতলজাত করা হচ্ছিল। পরে ‘সয়া ফটিফাইট’ সয়াবিন তেলের মোড়ক লাগিয়ে এক, দুই, তিন ও পাঁচ লিটারের বোতলে বাজারজাত করা হতো। কারখানাটিতে কোনো ল্যাব, কেমিস্ট বা বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও বোতলের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ‘সানশাইন’ ব্র্যান্ডের নামে নকল ডিটারজেন্ট পাউডারও তৈরি করা হচ্ছিল। ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভেজাল তেল বোতলজাত করে বিক্রির দায়ে ম্যানেজার আসমা আক্তারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আরও জানান, কারখানার ভেজাল পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং তা স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে। তবে কারখানার মালিক নিজামুদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আটক ম্যানেজার আসমা আক্তার দাবি করেন, তারা কারখানাটি বড় করার চেষ্টা করছিলেন এবং পরে কাগজপত্র করার পরিকল্পনা ছিল; সেখানে কোনো ভেজাল করা হয়নি। অভিযানে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :