1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সাভারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে শিশু দগ্ধ

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের ব্যাংকটাউন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ৭ বছরের এক শিশু দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকালে পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় এ ঘটনা ঘটে।দগ্ধ শিশুটির বাবা মো. মহিউদ্দিন জানান, ব্যাংকটাউন মহল্লার ১০ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার বারান্দায় খেলা করছিল তার ছেলে সুলতান মাহমুদ সরদার (৭)। এ সময় ভবনের পাশের বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশুটিকে পুড়িয়ে দেয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। জানা গেছে, শিশু মাহমুদ সাভারের একটি মাদ্রাসার শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :