1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে বুদ্ধি প্রতিবন্ধীকে পালাক্রমে ধর্ষণ প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। ১ জুলাই শুক্রবার দিনগত রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সাদ্দাম হোসেন সাভার উপজেলার তেতুঝোড়া ইউনিয়নের হরিন ধারা (শ্যামপুর বাজার) গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। তিনি ওই মামলার প্রধান আসামি। র‌্যাব জানায়, একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সাভার মডেল থানার শ্যামপুর এলাকায় তার ভাইয়ের বাসায় বসবাস করতেন। গত ১২ জুন দুপুরের খাবার খেয়ে ভুক্তভোগীকে বাসায় রেখে অফিসে গেলে আসামি সাদ্দাম ওই কিশোরীকে একা পেয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে শ্যামপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ির দোতলার নিচতলায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে আসামি সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গত ১৪ জুন ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে র‌্যাব ৪ এর এএসপি মাজহারুল ইসলাম বলেন, র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার দিনগত রাতে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাদ্দাম হোসেনকে ধামরাই উপজেলা কেলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এমন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :