
সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে সাভার পৌরসভার বিভিন্ন মহল্লায় এ কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম শাহীন এবং ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সোহেল। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply