1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায়দের চিকিৎসায় সহায়তা দিলেন খোরশেদ আলম

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। ১ সেপ্টেম্বর সোমবার সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন এবং চুরি, ডাকাতি ও দুর্নীতির লাগাম শক্ত হাতে টেনে ধরেন। ফলে অল্প সময়ের মধ্যেই জনমনে স্বস্তি ফিরে আসে। বিএনপি দল হিসেবে সবসময়ই দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। তিনি আরও বলেন, একসময় সাভারে বিএনপির কর্মী পাওয়া কঠিন ছিল। অথচ আজ নির্যাতিত কর্মীদের পাশাপাশি সাভারের সাধারণ মানুষও আমার সঙ্গে রয়েছে। আমি সাভারের মানুষের কথা ভেবে কাজ করি এবং তাদেরকে সঙ্গে নিয়েই একটি পরিকল্পিত ও সুন্দর সাভার উপহার দিতে চাই। পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :