1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে বিএনপির পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বুধবার বিকেলে সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান ও উপহার প্রদান করেন। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন। তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টু, সাভার উপজেলা বিএনপির সভাপতি সাইফুল্লাহ সাইফুলসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা জানান, এ বছর তারা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের প্রত্যাশা, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পূজা সম্পন্ন হবে। এ সময় কফিল উদ্দিন বলেন, বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা সবাই একে অপরের সহযোগিতায় ঐক্যবদ্ধ থাকব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :