
সংবাদ রিপোর্ট : সাভারে বাস কাউন্টারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় টিকিটের মুল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্ডারে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ড ও হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহিরুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহিরুল আলম এসময় বলেন, ঈদ উপলক্ষে সাভারে কাউন্টার গুলোতে ঈদে ঘর মুখো যাত্রীদের কাছ থেকে টিকিট মুল্য বেশী নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাস কাউন্টারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় টিকিটের মুল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টার কতৃপক্ষকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাভারে হানিফ কাউন্টারে টিকিটের মুল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিকদের মামলার হুমকি গালিগালাজ করেন ঢাকা জেলা উত্তরের হানিফ কাউন্টারের পরিচালক রমিজ উদ্দিন। এসময় তাকে আটক করা হলে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান ও ক্ষমা প্রার্থনা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহিরুল আলম।
Leave a Reply