1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সাভারে বাবাকে হত্যা করে পুলিশকে খবর দিলো মেয়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজেই ফোন দিয়ে পুলিশে খবর দেন মেয়ে। এ ঘটনায় ঘাতককে (২১) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ৮ মে বৃহস্পতিবার ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকার স্থানীয় আবদুল কাদেরের মালিকানাধীন বহুতল ভবনের পঞ্চম তলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম আব্দুর সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ঘাতক মেয়ে ও পুলিশের বরাতে জানা যায়, ২০২২ সালে নিহত সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নাটোরের সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন তার মেয়ে। সেই মামলায় দীর্ঘ দিন কারাভোগ শেষে সম্প্রতি আবারও সাভারে ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করছিলেন বাবা-মেয়ে। তবে পূর্বের সেই ঘটনার জেরে তাদের মধ্যে পুনরায় মনোমালিন্য দেখা দেয়। তারই প্রেক্ষিতে গতকাল রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খেতে দেয় মেয়ে। পরে আজ ভোরে ঘুমন্ত বাবাকে নিজেই ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সে। এ হত্যাকাণ্ডের পর জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল করে হত্যার কথা স্বীকার করে নিজেই পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের মেয়েকে আটক করেছে পুলিশ। পাশাপাশি মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :