1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ফুটপাতে হকার বসাতে বিএনপি নেতার চ্যালেঞ্জ! 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে পুনরায় হকার বসানোর দাবি করেছেন এক বিএনপি নেতা। তিনি রীতিমতো প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জাহাঙ্গীর আলম নামে এই ব্যক্তি পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেন, “হকারদের উচ্ছেদ নয় পুনরায় হকারদের দিয়ে মহাসড়ক দখলের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।”

একই সঙ্গে তিনি প্রশাসনকে এ বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তার এ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পোস্টে তিনি দলের কিছু নেতার সমালোচনা করে বলেন, “সাধারণ মানুষকে ব্যবহার করেই অনেক নেতা নিজেদের অবস্থান শক্ত করেন, অথচ প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান না।” তিনি আগামী ২ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনের ঘোষণা দেন এবং তা প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করেন। তার এমন বক্তব্য ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, তার বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে মহাসড়ক দখল করে হকার বসানো ও চাঁদাবাজির পেছনে তিনি নিজেই জড়িত কি না, কিংবা কারা তাকে আড়াল থেকে সহায়তা করছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, ঈদের আগে ও পরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। ঈদুল আযহা কে সামনে রেখে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। ১ এপ্রিল বুধবার থেকে এ অভিযান আরো জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :