
সংবাদ রিপোর্ট: সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে নারী ও শিশুসহ দুইজনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার দুপুরে সাভার মডেল থানার অদূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উল্লেখ্য, গত তিন মাসে একই স্থান থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোনো ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। সাভার মডেল থানার ওসি আরমান আলি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply