1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার 

  • আপডেট সময় : বুধবার, ২২ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে ছয় ও নয় বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুন বুধবার সকালে সাভার পৌর এলাকার তারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ২১ জুন মঙ্গলবার তারাপুর এলাকায় একটি বাড়িতে ছয় ও নয় বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুর রব নামের এক ব্যক্তি। এসময় ওই দুই শিশু চিৎকার দিলে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই রাসেল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :