
সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি খাজা মসজিদ সংলগ্ন মাঠে দারুল উলূম মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পিপি, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা এবং সাভার পৌর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ এবং সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনজুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে হাফেজ ছাত্রদের হাতে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
Leave a Reply