1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সাভারে থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম ও দেশজুড়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার থেকে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই সোমবার রাত সাড়ে ৯টায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), যিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোহেল রানা খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি জুয়েল মিঞা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :