1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সাভারে ট্যানারিতে যাচ্ছে চামড়া, বেড়েছে কর্মব্যস্ততা

  • আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করেছে। রাজধানী ও তার আশপাশের এলাকা থেকে যাচ্ছে এসব চামড়া। ৭ জুন শনিবার দুপুর ২টার পরই ট্যানারিগুলোতে চামড়া যেতে শুরু করে। এতে বেড়ে যায় শ্রমিকদের কর্মব্যস্ততা। পরে কাচা চামড়াগুলোতে প্রাথমিক কাটিং-সাটিংয়ের পর লবণ মাখিয়ে তা সংরক্ষণ করা হচ্ছে। সরেজমিনে কয়েকটি ট্যানারি ঘুরে ও চামড়া নিয়ে আসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারও উপেক্ষিত হয়েছে সরকারের বেধে দেওয়া দাম। পাইকার আর অধিকাংশ ট্যানারির মালিক বেঁধে দেওয়া দামে চামড়া নেননি। মিরপুর থেকে চামড়া নিয়ে আসা আজিজুল হক বলেন, দাম ঘোষণা হয় ঠিকই তা বাস্তবায়ন হয় না। চামড়া নিয়ে নানা ষড়যন্ত্র হয়। এতিম ও গরিবের হক তাই কেউ কঠোর হন না। সাভার চামড়া শিল্পনগরীতে অবস্থিত আজমির লেদারের মালিক মো. শহীদুল্লাহ বলেন, এখানে লবণ ছাড়া কাঁচা চামড়া ঢুকছে। এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এভাবে অন্তত দুই আড়াই মাস রাখা যাবে। আমরা সরাসরি মাদরাসা থেকে চামড়া কিনছি। আগেই কথা বলা ছিল। সেগুলোই নিচ্ছি। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে দামেই নিয়েছি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এ বছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে পাঁচ লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। দুপুরের দিক থেকেই চামড়া ঢুকতে শুরু করেছে। সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করা হচ্ছে। আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :