1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ট্যানারিতে ফিরেছে কর্মচাঞ্চল্য, দাম নিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে ট্যানারি মালিক ও কর্তৃপক্ষ চামড়ার দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও মৌসুসি চামড়া ব্যবসায়ীদের হতাশার যেন শেষ নেই। সরকার নির্ধারিত দাম না পেয়ে লোকসান হচ্ছে বলে দাবি করেছেন একাধিক মৌসুমি ব্যবসায়ী। ৮ জুন রবিবার ঈদুল আজহার দ্বীতিয় দিনে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্পনগরীতে ঘুরে কর্মচাঞ্চল্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পনগরীতে দেড়শো ট্যানারির মধ্যে ১৪২টি ট্যানারি সচল রয়েছে। শনিবার বিকেল থেকে সেসব ট্যানারিতে রাজধানীসহ পাশপাশের অঞ্চলের কুরবানির পশুর কাঁচা চামড়া প্রবেশ করছে। এছাড়াও ট্যানারির গেটের বাহিরে গড়ে ওঠেছে স্থায়ীভাবে চামড়ার আড়ত। সেই সকল আড়ত মালিকরা তাদের নিজস্ব চাহিদা অনুসারে চামড়া ক্রয় করছেন। কেউ আবার সুযোগ বুঝে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে অর্ধেক দামে কুরবানির পশুর চামড়া ক্রয় করছেন। তবে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, এ বছর সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিক ও আড়তদাররা চামড়ার দাম দিচ্ছে না। এতে লোকসান গুনতে হবে মৌসুমি ব্যবসায়ীদের। গাজীপুর থেকে ১৬৬ পিস চামড়া নিয়ে সাভারের ট্যানারিতে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সালাউদ্দিন। তিনি বলেন, গাজীপুরের বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করেছি। আকার ভেদে চামড়ার দাম ৭৫০ থেকে ৯০০ টাকা দিয়ে কিনেছি। এরপর আবার ১০ হাজার টাকা গাড়ি ভাড়া। কিন্তু আড়তদাররা দাম বলে ২৫০ টাকা করে। এখন তো আমার সর্বনাশ। অনেক টাকা লোকসান হবে। কিন্তু এখন কী করব? বেলা বাড়ছে, চামড়া নষ্ট হয়ে যাবে। দাম আরও কমতে থাকবে। মৌসুমি ব্যবসায়ী নাজমুল বলেন, কাঁচা চামড়া নিয়ে আসা মানেই বিপাকে পড়া। ট্যানারি মালিকরা লোক সেট করে রাখে। তাদের মাধ্যমে চামড়া কেনে, আর আমরা যারা চামড়া নিয়ে এসেছি তাদেরই এখন বিপদ। অপরদিকে সালাউদ্দিনের চামড়ার দাম নিয়ে রংপুর হাইটস নামে আড়তের মালিক ইসলাম বলেন, অনেকেই চামড়া নিয়ে আসে। কিন্তু গরমে বা রাস্তায় চামড়া নষ্ট হয়ে যায়। তাই বেশি দাম বলা যায় না। গাজীপুর থেকে যে চামড়াগুলো নিয়ে এসেছে সেগুলো প্রশম ওঠে যাচ্ছে। তাই চামড়ার দাম ২৫০ টাকা করে বলা হয়েছে বলে জানান তিনি। এসবি শাহী ট্যানারির সুপারভাইজার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা প্রায় ৩ হাজার চামড়া ক্রয় করেছি। মূলত চামড়াগুলো ১২ ঘণ্টা পর্যন্ত দাম পাওয়া যায়। তার বেশি সময় হলে চামড়ার গুনগত মান নষ্ট হতে থাকে এবং দাম কমে যায়। তবে আমরা সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় করেছি। সোনার বাংলার ট্যানারির মালিক আব্দুল শেখ দুলাল বলেন, এখনো অনেক ট্যানারি মালিক চামড়া ক্রয় করেননি। ঢাকার বাহিরের চামড়া কয়েক দিন পরে আসবে। সেগুলো লবণ দেওয়া থাকবে। সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় করা হচ্ছে এবং হবে।গেটে বসে চামড়ার হিসাব করা শহীদ বলেন, গতকাল সারি সারি ট্রাকে করে চামড়া এসেছে ট্যানারিতে। আজও চামড়া প্রবেশ করেছে। ট্যানারিতে গরুর চামড়া প্রবেশ করেছে ৩ লাখ ৩৫ হাজার ৫৮১ পিস এবং ছাগলের চামড়া এসেছে ২০ হাজারেরও বেশি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :